শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তাড়াইলে কঠিন রোগে আক্রান্ত কাছির মিয়া, এগিয়ে এলেন প্রবাসী আমিন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কিশোরগঞ্জ জেলার তাড়াইলের সেকান্দরনগর দরগা পাড়া (মাজার সংলগ্ন) গ্রামের বাসিন্দা কাছির মিয়া (৬০) দীর্ঘদিন ধরে ফুসফুসের ইনফেকশনে ভুগছেন। 

২০১৩ সালে তার শ্বাসনালিতে টিউমার ধরা পড়ে এবং অপারেশন করাতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।

পরিবারের তথ্য অনুযায়ী, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে প্রায় ৫ লাখ টাকা খরচ হয়। চিকিৎসার ব্যয় বহন করতে, নিজের জমি ও গাভীবিক্রি করে এখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

কাছির মিয়ার পরিবারে ৪ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। এর মধ্যে ২ ছেলে ও ১ মেয়ে বিবাহিত। বর্তমানে তার চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।

তার দ্বিতীয় ছেলে আনিস মিয়া উপজেলা ও জেলা পর্যায়ের একজন সুনামধন্য গোলকিপার। কিন্তু বাবার অসুস্থতার কারণে তিনিও এখন দুশ্চিন্তায় রয়েছেন।

এমন মানবিক পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাড়াইল উপজেলার শিমুলআটি গ্রামের কৃতী সন্তান, মানবতার ফেরিওয়ালা, সৌদি প্রবাসী

বিনিয়োগকারী,কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, দাম্মাম বিএনপির সাবেক সভাপতি, উপজেলা বিএনপি' ও  তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের উপদেষ্টা আমিনুল ইসলাম আমিন।

বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী, উপজেলার ধলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে কাছির মিয়ার পরিবারের হাতে ২৫ হাজার টাকা নগদ সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও মানবাধিকার কর্মী দূর্জয় কাদরী, সমাজসেবক মীর নাঈম (শিমুলআটি), ব্যবসায়ী মীর রফিকুল ইসলাম শিবলী, রাউতি ইউনিয়নের ইউপি সদস্য নূরে আলম সাবান এবং নজরুল ইসলাম ভূঁইয়া।

এদিকে, বেঁচে থাকার জন্য কাছির মিয়া সমাজের বিত্তশালী ও হৃদয়বান মানুষের নিকট আকুল আবেদন জানিয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা পেলে তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

ভোরের আকাশ/ র.ই


 

আমিনুল ইসলাম আমিনসৌদি প্রবাসী

শেয়ার করুন: