সোনারগাঁয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলায় ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
শনিবার (১৭ অক্টোবর) সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ এ অভিযান পরিচালনা করে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় ২জন, মাদকসেবী ১৬ জন, পরোয়ানাভূক্ত আসামি ২ জন ও বৈষম্যবিরোধী মামলায় ২ জন। অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ি এলাকার এমদাদুল হক ইদু (৩৮) ও হলদাবাড়ি এলাকার তৌফিকুর রহমান শাহরিয়ার (২৬)। বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন সোনারগাঁ উপজেলার বানিনাথপুর এলাকার আমান (২৮) ও সাতভাইয়াপাড়া এলাকার জুয়েল (৩৯)। এ ছাড়া পরোয়ানাভূক্ত আসামি হিসেবে মো. হৃদয় (৩০) ও জজ মিয়া (২৫) নামে দুইজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সোনারগাঁ, রায়ণগঞ্জের বিভিন্ন এলাকার পাশাপাশি কুমিল্লা, চাঁদপুর, শেরপুর, কিশোরগঞ্জ, বরিশাল ও নরসিংদী জেলার।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, মাদকবিরোধী কার্যক্রম জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোনারগাঁ উপজেলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান চালিয়ে ২২জন গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকবিরোধী কার্যক্রম জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/আ.র