চিতলমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

চিতলমারী উপজেলার বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৫টায় উপজেলা শ্রমিকদলের নিজস্ব কার্যালয়ে উপজেলা শ্রমিকদলের আয়োজনে সভাপতি মো. ইউসুফ আলী শেখ এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ রাজু খান।
এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাগেরহাট- ১ আসনে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এসএম মুজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাগেরহাটে ১ আসনে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু। উপজেলা বিএনপির সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাস,সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. জাহিদ খান, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. অসীম কুমার সমাদ্দার, এ্যাড. এনায়েত হোসেন, এ্যাড. সমর পান্ডে, উপজেলা যুবদলের আহবায়ক মো. জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক মো. নিয়ামত আলী খান, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি সোহেল মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম গাজী, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জাহিদুর রহমানসহ আরও অনেকে।
দোয়া ও মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় করে বিশেষ মোনাজাত করা হয়। অনুরূপ বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় করে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছেন চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/জাআ