শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় দুর্যোগ প্রস্তুতি দিবসের মহড়া

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে মহড়া ও শোভাযাত্রা বের করা হয়। 

"দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব" বিষয়কে সামনে রেখে কাপাসিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।

কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. মাহফুজুর রহমানের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রেজাউর রহমান মিঠু, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, ভেটেরিনারি সার্জন ডাঃ মো. আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রকৌশলী (এলজিইডি) মো. ফারুক হোসেন প্রমুখ। 

এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং গ্রাম পুলিশ সদস্যরা মহড়া ও শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। কাপাসিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের প্রশিক্ষিত সদস্যরা আগুন নির্বাপনে বিভিন্ন ধরনের বিশেষ মহড়া প্রদর্শন করেন। 

ভোরের আকাশ/ র.ই


 

দুর্যোগ প্রস্তুতি দিবসমো. মাহফুজুর রহমান

শেয়ার করুন: