গাইবান্ধায় নানার বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল নাতির

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে বাড়ির সামনে ডোবার পানিতে পড়ে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১জুন) দুপুরে উপজেলার নাকাই ইউনিয়নে নাকাই গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মৃত আব্দুর রহমান উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কুন্দুল পাড়া গ্রামের আল আমিনের একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, শিশু আব্দুর রহমান মা শিউলি বেগমের সাথে গত কয়েক দিন পূর্বে বেড়াতে আসে। আজ সকালের দিকে আনুমানিক নয়টার দিকে সে উঠানে খেলা করতে দেখে অন্য কাজে বাড়ীর ভিতরে চলে যাই এবং বাড়ির ভিতরে অন্য কাজে ব্যস্ত হয়ে পরি। ঘন্টা খানিক পরে বাড়ির বাহিরে এসে ওঠানে ছেলেকে না পেয়ে খোঁজাখুজি করতে থাকি। এ
ক পর্যায়ে আশপাশের বাড়ীতে কোথাও না পেয়ে। বাড়ির সামনে ডোবার পানিতে পরতে পারে সন্ধেহ হলে বাড়ির সামনে ডোবা গিয়ে খুজি। তখন ডোবার পানিতে বাঁশের লাঠি দিয়ে পানির ভিতর খুজতে থাকলে লাঠির সাথে বেজে যায় তাৎক্ষণিক গর্তেটিত নেমে আব্দুর রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়। শিশুটি মৃত্যুর পরে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন,' ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। পরিবারের পক্ষে থেকে এখনি কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।'
ভোরের আকাশ/ র.ই