শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৩ মার্চ ২০২৬, ২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিনের নেতৃত্বে অভিযানে দুইটি দেশীয় তৈরি এলজি (পিস্তল) ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) বিকেলে চৌফলদণ্ডী ব্রিজ সংলগ্ন জেটিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি হলেন মোহাম্মদ ওমর ফারুক (৩৬)। তিনি উখিয়ার বালুখালী ক্যাম্প-৮/ ২ এর বাসিন্দা বলে জানা গেছে।

ওসি ছমি উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চৌফলদণ্ডী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। খবর পাওয়া যায়, ওই এলাকায় একটি অস্ত্রের চালান পৌঁছাতে পারে। এর পরিপ্রেক্ষিতে আমরা চৌফলদণ্ডী ব্রিজ সংলগ্ন জেটিঘাটে অবস্থান নিই।

তিনি আরও জানান, দুপুর ২টা থেকে মহেশখালী ১ নম্বর ঘাট থেকে আসা গামবোটের যাত্রীদের তল্লাশি চালানো হয়। বিকেল ৩টায় জেটিঘাটে সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ ওমর ফারুককে তল্লাশি করা হলে তার কোমরে বিশেষ কায়দায় গুঁজে রাখা অবস্থায় দুইটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও সম্ভাব্য নেটওয়ার্ক সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে।

অভিযানে অফিসার ইনচার্জের সঙ্গে এসআই (নিঃ) সাগর দে, এসআই জয়নাল আবেদীন, এএসআই জয়দেব বড়ুয়া, এএসআই দিপন দেবনাথ, এএসআই আনোয়ারসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

ভোরের আকাশ/নি

যুবক আটককক্সবাজার

শেয়ার করুন: