শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পদ্মায় ১৫ কেজির কাতল ২৬ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ৯:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

রাজবাড়ী জেলার দৌলতদিয়া মৎস্য আড়তে উঠেছে সাড়ে ১৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ।

সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে মানিকগঞ্জ জেলার অধীনে পদ্মা নদী থেকে মন্টু হালদারের জালে কাতল মাছটি ধরা পড়ে।

সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ঘাটে রেজাউল মণ্ডলের আড়তে প্রকাশ্য নিলামে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৩৫০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো.শাহজাহান মিয়া।

মাছ ব্যবসায়ী মো.শাহজাহান মিয়া বলেন, সাড়ে ১৫ কেজি ওজনের কাতল মাছটি পদ্মা নদীতে দড়ি দিয়ে পানিতে বেঁধে রেখেছি। বিভিন্ন ক্রেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি। সামান্য লাভে মাছটি বিক্রয় করব।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, কাতল, রুই, পাঙাশ, চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে লাভবান হচ্ছেন।

ভোরের আকাশ/এসএইচ

রাজবাড়ী

শেয়ার করুন: