নড়াইলে পিকআপ-লরির মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৪

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের তালতলা ঘোষবাড়ি এলাকায় মুরগীবহনকারি পিকআপের সঙ্গে ও লরির মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার নিহত এবং অপর ৪ জন আহত হয়েছেন।সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের উপজেলার তালতলা-ঘোষবাড়ি এলাকায় পল্লীবিদ্যুত অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে।নিহতের নাম পরিচয় তৎক্ষনাৎ জানা যায়নি।
তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের সদর উপজেলার তালতলা-ঘোষবাড়ি এলাকায় পল্লীবিদ্যুত অফিসের সামনে মুরগীবহনকারি পিকআপের সঙ্গে ও লরির মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। এ সময় এনামুল (২০), আকাশ (১৮), হুসাইন (১৯) ও আকাশ খান (২১) নামে চার ব্যক্তি গুরুতর আহত হন।আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তির পর এনামুলকে খুলনায় রেফার করা হয়।
তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেকেন্দার আলী আরও জানান, দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।নিহতের নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
ভোরের আকাশ/এনউব