ফুলবাড়িয়ায় সিসিডিবি'র শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কেশরগঞ্জে খ্রিস্ট্রিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)'র উদ্যোগে হত দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় সিসিডিবি মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম ফুলবাড়িয়া শাখায় ১২৫জন হত দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সোবহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাক্তা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. সেলিম রেজা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. নজরুল ইসলাম।অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন এলাকা সমন্বয়কারী মো. নজরুল ইসলাম।
স্বাগত বক্তব্যে এলাকা সমন্বয়কারী মো: নজরুল ইসলাম বলেন, সিসিডিবি ১৯৭২ সাল থেকে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সিসিডিবি সংস্থা শীতবস্ত্র বিতরণের পাশাপাশি শিক্ষাবৃত্তি, উচ্চ শিক্ষাবৃত্তি, উপবৃত্তিসহ সমাজসেবা মূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সিসিডিবির কর্মকর্তা, কর্মচারী এবং সদস্য উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.ব