শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ৮:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সুনামগঞ্জের ছাতকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে আবু সালেক (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে উপজেলার চেচান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সালেক সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আমরিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।

জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে মোটরসাইকেলযোগে সিলেট থেকে সুনামগঞ্জে আসছিলেন আবু সালেক নামের ওই যুবক।

সুনামগঞ্জ- সিলেট সড়কের ছাতক অংশের চেচান এলাকায় আসলে বিপরীত দিক দিয়ে আসা একটি পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় মোটরসাইকেলসহ খাদে পড়ে ঘটনাস্থল নিহত হন ওই যুবক।  পিকআপভ্যানসহ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান চালক।  খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।  আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভোরের আকাশ/জাআ

মোটরসাইকেল দুর্ঘটনাসুনামগঞ্জমৃত্যু

শেয়ার করুন: