শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরগুনায় তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২৫, ৫:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরগুনায় তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার
বরগুনায় তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

বরগুনা পৌর শহরের কমিশনার মোশাররফ হোসেনের বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকা মোসা. সাহিদা আক্তার রোজী (৫৪) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) দুপুরে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের শেফা ক্লিনিক সংলগ্ন কমিশনার ভবনে এ ঘটনা ঘটে।

মোসা. রোজী আক্তার বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের মাইঠা গ্রামের মো. মোস্তফা খানের স্ত্রী।

জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শহরের ওই বাসায় ভাড়া থাকতেন। গত দুই দিন ধরে তার সঙ্গে পরিবারের সদস্যরা মোবাইল ফোনে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। তার কাছে বাবার বাড়ির জমি বিক্রির একটি বড় অঙ্কের টাকাও ছিল বলে জানা গেছে।

পরে পরিবারের সদস্যরা বাড়ির মালিককে সঙ্গে নিয়ে রোজীর বাসায় যান। ঘর তালাবদ্ধ থাকায় দরজা খুলে তারা রোজীকে বাথরুমে পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশে খবর দেন।

এ বিষয় বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, আমরাও শুনেছি সাহিদা আক্তার রোজীর বাসা বাহির থেকে তালাবদ্ধ ছিলো। তার মৃত্যুর বিষয়টি অস্বাভাবিক মনে হচ্ছে। ময়না তদন্তে মৃত্যুর কারণ বেরিয়ে আসবে। মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/জাআ

বরগুনা

শেয়ার করুন: