শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আদমজী ইপিজেডে শতাধিক নারী শ্রমিক হঠাৎ অসুস্থ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) একটি পোশাক কারখানায় হঠাৎ প্রায় শতাধিক নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (২২ আগস্ট) দুপুরের পর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানায়, দুপুর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড পোষাক কারখানার নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত কিছু নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে যায়। বিকেল পর্যন্ত অসুস্থ শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকলে কারখানার শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের জরুরী ভিত্তিতে ইপিজেডের বেপজা মেডিকেল হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করে।

শ্রমিকদের এমন অসুস্থ্যতার খবর শুনে কারখানার কর্মরত অন্যান্য শ্রমিকরা ছোটাছুটি করতে থাকেন।

এদিকে শ্রমিক আতঙ্ক  সামাল দিতে কারখানা কর্তৃপক্ষ রাত নয়টার পরিবর্তে সন্ধ্যা সাতটায় শ্রমিকদের ছুটি প্রদান করেন।

এ বিষয়ে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার (জিএম) বিল্লাল হোসেন বলেন, ৭ থেকে ৮ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং আরও শ্রমিক অসুস্থতা অনুভব করছে বলে জানতে পেরেছি। তবে অসুস্থতা কী থেকে হচ্ছে আমরা নিশ্চিত হতে পারিনি। অসুস্থ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবি

আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান,  প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হিট স্ট্রোকে এমন হয়েছে। আমার এখানে ২০ জনের মতো অসুস্থ রয়েছে। তাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে শ্রমিকদের অসুস্থতার কারণ নিয়ে কারখানা কর্তৃপক্ষ ও বেপজার বক্তব্যে ভিন্নতা রয়েছে। নারী শ্রমিকদের অসুস্থতার প্রকৃত কারণ জানতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভোরের আকাশ/ইউএম

নারী শ্রমিক, আদমজী ইপিজেড,অসুস্থ

শেয়ার করুন: