শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজাপুরের উত্তর বাগড়ি স্কুল–খানবাড়ি–খলিফাবাড়ি ইটের রাস্তার বেহাল দশা, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর বাগড়ি স্কুল–খানবাড়ি–খলিফাবাড়ি হয়ে ধানসিঁড়ি নদী পর্যন্ত বিস্তৃত ইটের রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটির বিভিন্ন অংশ ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ইট উঠে গিয়ে কাদায় পরিণত হওয়ায় পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই রাস্তাজুড়ে পানি জমে কাদার সৃষ্টি হয়। ফলে শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও রোগীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে ধানসিঁড়ি নদী তীরবর্তী এলাকার কয়েক হাজার পরিবারের মানুষ প্রতিদিন যাতায়াত করেন। এছাড়া তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীও এই সড়কের ওপর নির্ভরশীল। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ কয়েক যুগ ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন কিংবা শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে প্রায়ই সমস্যার মুখোমুখি হতে হয়। অনেক সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মানুষকে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে হয়।

আরও পড়ুন

সিরাজগঞ্জে আইসক্রিম কারখানা ও ফল ব্যবসায়ীকে জরিমানা

একাধিক অভিভাবক বলেন, "শিশুদের স্কুলে পাঠাতে প্রতিদিনই শঙ্কায় থাকতে হয়। রাস্তায় পড়ে গিয়ে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তাটির সংস্কার বা পুনর্র্নিমাণের উদ্যোগ নেওয়া হোক। বিশেষ করে বর্ষা মৌসুমের আগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

ভোরের আকাশ/এনউব

দুর্ভোগে

শেয়ার করুন: