শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তেঁতুলিয়ায় শীতে বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে জেলাজুড়ে স্থবিরতা নেমে এসেছে।শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়ায়, যা ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

টানা কয়েক দিনের তীব্র শীতে পঞ্চগড়ে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, পাথর শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। হাড়কাঁপানো ঠান্ডার কারণে অনেকে ভোরে কাজে বের হতে পারছেন না। এছাড়া ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় মহাসড়কগুলোতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে; চালকদের দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।

গ্রামাঞ্চলে ও শহরের মোড়ে মোড়ে খড়কুটো জ্বালিয়ে মানুষকে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যাচ্ছে। দুপুরের দিকে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে কাঙ্ক্ষিত উষ্ণতা মিলছে না।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, তাপমাত্রার এই ওঠানামা এবং ঘন কুয়াশার দাপট আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

ভোরের আকাশ/তা.কা


 

শীত ও কুয়াশাতেতুলিয়া

শেয়ার করুন: