শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে জামায়াতপন্থী আইনজীবীদের তোপের মুখে সাবেক ওসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাবেক ইসলামী ছাত্রশিবির নেতা ও জামায়াতে ইসলাম সমর্থিত আইনজীবীদের তোপের মুখে পড়েছেন জেলা পুলিশের সাবেক এক কর্মকর্তা।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের নিচে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন। তোপের মুখে পড়া ওই সাবেক পুলিশ কর্মকর্তার নাম মঞ্জুর কাদের। তিনি নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সোনারগাঁ থানায় বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাকে শনাক্ত করেন জামায়াতপন্থী কয়েকজন আইনজীবী। একপর্যায়ে তাকে ঘিরে ধরে অতীতের নির্যাতনের অভিযোগ তুলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে মঞ্জুর কাদের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠতা অর্জন করেন। একই সঙ্গে শামীম ওসমানের মালিকানাধীন শীতল ট্রান্সপোর্ট লিমিটেডের একজন অংশীদার হিসেবেও তার সম্পৃক্ততার তথ্য রয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্ট সূত্রগুলো। তবে এসব অভিযোগের বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, এমন কোনো ঘটনার খবর তারা পাননি।

তিনি জানান, আইনজীবী বা সাবেক ওই পুলিশ কর্মকর্তার পক্ষ থেকেও পুলিশকে কোনো অভিযোগ জানানো হয়নি।

এদিকে, জামায়াত সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখার সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার সময় তিনি ও তার মামাতো ভাই গ্রেপ্তার হন। ২১ ফেব্রুয়ারি নগরীর বেপারীপাড়া এলাকার বাসার সামনে থেকে তাদের আটক করা হয়।

সাইফুল ইসলামের দাবি, তৎকালীন পুলিশ পরিদর্শক মঞ্জুর কাদেরের নেতৃত্বে থানায় নিয়ে তাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। তিনি বলেন, তাকে ও তার মামাতো ভাইকে এক ঘণ্টার বেশি সময় ধরে মারধর করা হয় এবং তিন দিন গুম করে রাখা হয়। একই সঙ্গে পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা আদায় করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

সাইফুল ইসলাম আরও জানান, ২০১৬ সালের দিকে তিনি ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ সদর থানা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগর শাখার সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার ভাষ্য অনুযায়ী, রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে হঠাৎ করে মঞ্জুর কাদেরকে দেখতে পান তারা। তখন তাকে আটকে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তিনি দৌড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখায় ঢুকে পড়েন। সেখানে গিয়েও তাকে পাওয়া গেলেও বিএনপিপন্থী কয়েকজন সিনিয়র আইনজীবী তাকে ছাড়িয়ে নিয়ে যান এবং পরে নিরাপদে সরে যেতে সহযোগিতা করেন বলে অভিযোগ করেন সাইফুল ইসলাম।

মঞ্জুর কাদেরের বিরুদ্ধে আইন বহির্ভূতভাবে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ তুলেছেন জামায়াতপন্থী আরেক আইনজীবী ও সাবেক শিবির নেতা অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম। 

তিনি বলেন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হলেও মঞ্জুর কাদের ছিলেন একজন নিষ্ঠুর পুলিশ কর্মকর্তা। তাকে পুলিশের হাতে তুলে দিতে চাইলেও বিএনপিপন্থী আইনজীবীদের কারণে তা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন তিনি।

সাইফুল ইসলাম জানান, গত বছরের গণঅভ্যুত্থানের পরপরই মঞ্জুর কাদেরের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করেছিলেন। তবে তার ধারণা ছিল, ওই সাবেক পুলিশ কর্মকর্তা বিদেশে পালিয়ে গেছেন। এ কারণে তখন মামলা করা হয়নি। এখন তিনি নিশ্চিত হয়েছেন যে মঞ্জুর কাদের দেশে রয়েছেন এবং সোমবার এ বিষয়ে মামলা করবেন বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, কেউ যেন মব জাস্টিস যাতে না করে এজন্য মঞ্জুর কাদেরকে উদ্ধার করা হয়েছে। 

সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, জামায়াতপন্থী আইনজীবীরা একজন সাবেক পুলিশ কর্মকর্তাকে আটকে মব জাস্টিসের পর্যায়ে নিতে চেয়েছিলেন। আদালত ও জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে যেন আইন-বহির্ভূত কোনো ঘটনা না ঘটে, সে জন্য তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

তিনি আরও বলেন, আদালত ও ডিসি অফিস প্রাঙ্গণে এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ক্ষতিকর। কেউ আইনের বাইরে গিয়ে বিচার করতে পারেন না। সে কারণেই সাবেক ওই পুলিশ কর্মকর্তাকে নিরাপদে সেখান থেকে চলে যেতে দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

নারায়ণগঞ্জ

শেয়ার করুন: