শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫

বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫

বরগুনার তালতলীতে অটোরিকশা স্ট্যান্ড দখলে নিতে বিএনপি’র সমর্থক রিপন মৃধা ও রাজিব ফকিরের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। পরে নৌ-বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার লাউপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন, রিপন মৃধা, জলিল মৃধা, তারেক গাজী, রাজিব ফকির, সুজন। তারা সবাই উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা। এর মধ্যে গুরুত্বর আহত রিপন মৃধা’কে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার লাউপাড়া বাজারের অটোরিকশা স্ট্যান্ড দখলে নিতে বিএনপি’র সমর্থক রিপন মৃধা ও রাজিব ফকিরের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিলো। এর জের ধরে গতকাল রাতে রিপন মৃধা ও রাজিব ফকিরের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। পরে নৌ-বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রিপন মৃধা গুরুতর আহত থাকায় তার ভাগিনা রিদয় বলেন, স্থানীয় দুই জন আটো রিকশা চালকের সাথে সিরিয়াল নিয়ে দ্বন্দ্ব হয়। এঘটনায় সমাধান করতে গেলে রাজিব ফকিরের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালায়।

অভিযোগ অস্বীকার করে রাজিব ফকির বলেন, অটোরিকশা চালকদের কাছে রিপন মৃধার গ্রুপ দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। এ নিয়ে রিপন মৃধা ও অটোরিকশা চালকের মধ্যে বাকবিতন্ডা চলছিলো। এসময় আমি তাদের সমাধানের চেষ্টা করলে আমার উপর রিপন মৃধার নেতৃত্বে হামলা চালায়।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইয়্যেদি হাসান সোহাগ বলেন, গুরুত্বর আহত রিপন মৃধাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, প্রাথমিকভাবে জানতে পারছি আটোরিকশা স্ট্যান্ড নিয়ে দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের মধ্যে মারামারি ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: