কাপাসিয়ায় রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

গাজীপুর কাপাসিয়ায় শুক্রবার ৮ মে সন্ধ্যায় কাপাসিয়া উপজেলা অডিটরিয়ামে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
আবৃত্তিকার সোহেল শিশিরের সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে শুভ সূচনা করেন আমরা 'ক'জনের শিল্পী বৃন্দরা একক ও দলীয় সংগীত, আবৃত্তি, দলীয় নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সঞ্জীব কুমার দাস অনুষ্ঠানে প্রধান অতিথি কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার তামান্না তাসনীম ভার্চুয়ালি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন কাপাসিয়া কলেজের সাবেক অধ্যাপক সাইফুল ইসলাম, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক দৈনিক ভোরের আকাশের প্রতিনিধি উত্তম দাস, সাংবাদিক নুরুল আমিন সিকদার, কাপাসিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক চন্দন রক্ষিত, বরুণ উচ্চ বিদ্যালয় শিক্ষক মোহাম্মদ মতিউর রহমান মতিন, মেম্বার মোফাজ্জল হোসেন খান, প্রদীপ সাহা, সুনীল দাস, স্বপন সহ বিভিন্ন একাডেমির শিল্পীরা উপস্থিত ছিলেন। সভাপতি অনুষ্ঠানে আগত দর্শক ও শিল্পীদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
ভোরের আকাশ/এনউব