শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুরে আটক ১৭

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১১ মে ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুরে আটক ১৭
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুরে আটক ১৭

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার বিকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

শনিবার রাতে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক। 
৫৮ বিজিবি জানায়, কিছু বাংলাদেশি মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেসময় বাঘাডাঙ্গা গ্রাম থেকে নারী ও শিশুসহ ৬ জন, খোশালপুর গ্রাম থেকে ৩ জন ও পলিয়ানপুর গ্রাম থেকে ৮ জনকে আটক করা হয়।

বিজিবি আরও জানায়, আটককৃতদের বাড়ি খুলনা, মাদারীপুর, নোয়াখালী জেলার বিভিন্ন গ্রামে। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে থানায় মামলা করে মহেশপুর থানায় সোপর্দ  করা হয়েছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: