শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘শুধু বেহেস্তের টিকিট দিয়ে জনগণের ভালোবাসা পাওয়া যাবে না’

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ জুন ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, “শুধু বেহেস্তের টিকিট দিয়ে জনগণের ভালোবাসা পাওয়া যাবে না। 

জনগণের কল্যাণে কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে।” 

শনিবার (৬ জুন) সকালে পিরোজপুর জেলা কৃষকদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “আমাদের শ্রেষ্ঠ আলেম বাবুনগরী বলেছেন কেউ যদি দুনিয়ার লোভ দেখিয়ে বেহেস্তের প্রতিশ্রুতি দেয়, তা গ্রহণযোগ্য নয়। এখন অন্যায় ও বিভ্রান্তির বিরুদ্ধে প্রতিবাদ করার সময় এসেছে।”

তিনি বলেন, “দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের লুটপাট বা চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। জনগণের ভয় পাওয়ার কোনো কারণ নেই।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগামী দিনে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে বিএনপি কাজ করে যাবে। আপনাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে উন্নয়নের ধারা আরও বেগবান হবে।”

এ সময় তিনি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং নারী সংসদ সদস্যের কর্মতৎপরতারও প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।

জেলা কৃষকদলের সভাপতি নাছির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাবিব খান।

আরও পড়ুন

ময়মনসিংহে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১

অনুষ্ঠান শেষে শতাধিক দুস্থ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

ভোরের আকাশ/ র.ই


 

জেলা পরিষদ প্রশাসকঅধ্যক্ষ আলমগীর হোসেন

শেয়ার করুন: