শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিদ্যালয়ে শতভাগ উপস্থিত থেকে পুরস্কার পেল খুদে শিক্ষার্থী

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের প্রাচীনতম বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে চলতি বছরে একদিনও স্কুলে অনুপস্থিত ছিল না; শতভাগ উপস্থিত থেকে পুরস্কার পেল খুদে শিক্ষার্থীরা।

সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়।

স্কুলের কর্মরত শিক্ষকরা বলছেন, স্কুলে মনোযোগিতা বাড়াতে এই পন্থা অবলম্বন করা হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এ অভিনব কৌশলকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন।

স্কুলের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত জানান, গ্রামাঞ্চলের খুদে শিক্ষার্থীরা স্কুল কামাই করলে তারা শ্রেণিপাঠে পিছিয়ে পড়ে। ফলে পড়ালেখায় তাদের মনোযোগিতা হারায়। নিয়মিত পাঠদানে আগ্রহ বাড়াতে স্কুলে উপস্থিত থাকতে শিক্ষার্থীদের তিনি পুরস্কার ঘোষণা করেছেন। চলতি বছরে এ ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ৬ মাসে শ্রেণি কার্যদিবসের প্রত্যেক দিন উপস্থিত ছিল বেশ কজন শিক্ষার্থী। এদের প্রত্যেককে পুরস্কার প্রদান করা হয়েছে। এর আগেও বিভিন্ন শ্রেণিতে একাধিক শিক্ষার্থী পুরস্কার পেয়েছিল।

এ বিষয়ে স্থানীয় অভিভাবক শফি উল্লাহ বলেন, শিশু শিক্ষার্থীদের স্কুলমুখী করতে শিক্ষকদের এ অভিনব উদ্যোগকে তিনি স্বাগত জানান।

ঈদগাঁও উপজেলার একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মো. মহি উদ্দিন বলেন, শিক্ষার্থীদের স্কুলমুখিতা ধরে রাখতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নানান উৎসাহমূলক উদ্যোগ নিয়ে থাকে। এ বিদ্যালয়টির এমন উদ্যোগও তার একটা অংশ। বিষয়টিকে তিনিও ইতিবাচক বলে মন্তব্য করেন।

ভোরের আকাশ/মো.আ.

কক্সবাজারপুরস্কারবিশ্ববিদ্যালয়শিক্ষার্থী

শেয়ার করুন: