শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভেঙ্গে পড়লো লাইনের লোহার পাত

জীবননগরে ৪ ঘন্টা ট্রেন চলাচলে বিঘ্ন

প্রতিনিধি, জীবননগর (চুয়াডাঙ্গা)

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জীবননগর উপজেলার উথলীতে ট্রেন লাইনের কিছু অংশ ভেঙ্গে ছিটকে পড়ে গেছে।এতে ৪ ঘন্টা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাকাল ১০ টির দিকে উথলী ফার্মগেটের নিকট রূপসা এক্সপ্রেস ট্রেন অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে।

স্থানীয় গেইট ম্যান মনিস কুমার শর্মা বলেন, সকাল ১০ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেন অতিক্রম করার পরে লাইনের কিছু অংশ ভাঙ্গা দেখতে পাই।ট্রেন লাইনের ৬ ইঞ্চি লোহার পাত ভেঙ্গে ছিটকে অনেক দূরে চলে যায়। সাথে সাথে বিষয়টি  পার্শ্ববর্তী স্টেশন ও উর্ধতন কর্মকর্তাকে অবহিত করি।পরে সাময়িক সময়ের জন্য ট্রেন আশেপাশের স্টেশন গুলোতে অবস্থান নেয়।

উথলী রেল স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামি আপ আন্তঃনগর রূপসা ট্রেনটি উথলী ছেড়ে যাওয়ার সময় রেল লাইনের লোহার পাত ভেঙ্গে যায়।এতে ট্রেন চলাচল কিছুটা বিঘ্ন ঘটে। লাইনের মেরামত কাজ চলমান রয়েছে। ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক হবে।

সকাল সাড়ে ১১ টার দিকে মোবারকগঞ্জ প্রকৌশলী বিভাগ থেকে এ্যাসিস্ট্যান্ট সাব ইন্জিনিয়ার মো.সাইফুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্য টিম এসে মেরামতের কাজ শুরু করে। মেরামতের সময় কিছুক্ষণ অপেক্ষায় রেখে পর্যায়ক্রমে চিত্রা(আপ),সুন্দরবন(ডাউন),রকেট(আপ) ও একটি মালবাহী ট্রেন(ডাউন) ঝুঁকিপূর্ণ অবস্থায় ধীর গতিতে পার করে। মেরামতের কাজ শেষ করে শুক্রবার দুপুর ২ টার দিকে ট্রেনচলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

ভোরের আকাশ/ র.ই

ট্রেন বিকলমো.সাইফুল ইসলাম

শেয়ার করুন: