শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিন মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ৮:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিন মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিন মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, নাচোল ও সদরে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোলাহাটে উদ্ধার হওয়া মরদেহটির বিষয়ে হত্যাকান্ড নয় বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ।

সকালে ভোলাহাটের মুসলিমপুরে পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল কলেজের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৩৮) মরদেহ উদ্ধার করে পুলিশ। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক বলেন, তিনি মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তি। শরীরে আঘাতের চিহ্ন নেই, তিনি জ্বরে ভুগছিলেন এবং স্ট্রোকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

দুপুরে নাচোলে পল্লী বিদ্যুতের মাস্টাররোলের নিরাপত্তাকর্মী সোহেল হাসদা (১৯) লাইন পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাধ জানায়, এটি একটি দুর্ঘটনা এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে, আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদরে বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আনুমানিক ২২ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।

জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই আশীষ সরকার বলেন, “মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত করতে সিআইডি ক্রাইম সিন টিম কাজ করছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: