শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে ১৮ কোটি টাকার মাদক ধ্বংস

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ৮:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ১৮ কোটি ৮ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (১০ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড স্টেশন টেকনাফে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এসব মাদক ধ্বংস করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে গত ১৭ মে থেকে ১২ আগস্ট  পর্যন্ত কোস্ট গার্ড এককভাবে ও র‍্যাবের সমন্বয়ে চারটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১ লাখ ৬১ হাজার পিস ইয়াবা, ৯৯০ গ্রাম ইয়াবা তৈরির পাউডার, ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

জব্দকৃত মাদক ধ্বংসের বিষয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কক্সবাজার-এর নির্দেশনা অনুযায়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস কার্যক্রম সম্পন্ন করা হয়।

কোস্ট গার্ড জানায়, উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় ২৪ ঘণ্টা টহল জারি রয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/আ.ব
 

 

টেকনাফমাদক ধ্বংস

শেয়ার করুন: