শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁর মান্দায় ট্রাক ছিনতাইয়ের মামলায় প্রধান আসামি কারাগারে

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর মান্দায় ট্রাক ছিনতাইয়ের মামলায় প্রধান আসামি  আব্দুল হান্নান মন্ডল
নওগাঁর মান্দায় ট্রাক ছিনতাইয়ের মামলায় প্রধান আসামি আব্দুল হান্নান মন্ডল

নওগাঁর মান্দায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘রশিদ এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেড’-এর পৌনে ৮ লাখ টাকার ধানবোঝাই ট্রাক ছিনতাইয়ের মামলায় প্রধান আসামি আব্দুল হান্নান মন্ডলকে (৪৬) জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নওগাঁর আমলী আদালত-২ এর বিচারক সালমান শুভ এই আদেশ দেন। মামলাটি বর্তমানে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) কোর্টে বিচারাধীন রয়েছে। প্রধান আসামি আব্দুল হান্নান মন্ডল মান্দা উপজেলার চক কুসুম্বা গ্রামের সাবেদ আলী মন্ডলের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, কুষ্টিয়ার রশিদ এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেডের ছিনতাইয়ের শিকার হওয়া ওই ট্রাকে ৭ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ২৫০ বস্তা ‘জিরা মিনিকেট’ ধান ছিল। ধান বোঝাই ট্রাকটি নিয়ামতপুর থেকে গন্তব্যে যাওয়ার পথে মান্দার দেলুয়াবাড়ি এলাকায় পৌঁছালে আসামিরা নসিমন ও ভুটভুটি গাড়ি দিয়ে সেটির পথরোধ করে। পরে চালককে জিম্মি করে ফিল্মি স্টাইলে ট্রাকটি কুসুম্বা এলাকায় প্রধান আসামি হান্নানের নিজস্ব ধানের আড়তে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সব ধান আনলোড (খালাস) করে নেয় আসামিরা।

এই ঘটনায় হান্নান ও তার দুই ভাই এবং এক সহযোগীসহ মোট ৪ জনকে আসামি করা হয়েছে। মামলার পর মান্দা থানা পুলিশ ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করতে পারলেও লুণ্ঠিত ২৫০ বস্তা ধান এখনো উদ্ধার করতে পারেনি।

গত রোববার আসামির পক্ষে আদালতে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সামী রাজ্জাক। অন্যদিকে জামিনের তীব্র বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হোসেন। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে হান্নানকে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

এদিকে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুল হান্নান মন্ডল একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান সময়ে তিনি খোলস পাল্টিয়ে বিএনপির কিছু নেতাকর্মীর নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার ও নানা অপকর্ম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, দেলুয়াবাড়ির মতো ব্যস্ত এলাকায় এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনার মূল হোতা হান্নান আটক ও কারাগারে যাওয়ায় পুরো এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে তারা লুণ্ঠিত ধান দ্রুত উদ্ধার এবং মামলার বাকি আসামিদেরও অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

ভোরের আকাশ/ইউএম

ট্রাক ছিনতাইয়ের মামলা

শেয়ার করুন: