মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত,আটোয়ারীতে মিষ্টি বিতরণ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁর জন্মভূমি আটোয়ারীতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত আনন্দ মিছিলে নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীগণ জড়ো হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
উল্লেখ্য যে,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন পঞ্চগড় জেলাধীন আটোয়ারী উপজেলার কৃতি সন্তান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে তার নিজ উপজেলা আটোয়ারীতে।
এসময় মিষ্টি বিতরণের পাশাপাশি আনন্দ মিছিলে স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা।
রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে আটোয়ারী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকেন। অত:পর উৎফুল্ল নেতৃবৃন্দ একে অপরকে ও পথচারীদের মিষ্টি মূখ করাতে করাতে একটি আনন্দ মিছিল বের করেন।
মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষও অংশ নেন। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রিয় নেতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়।
আনন্দ মিছিলে নেতৃত্ব দেন আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম দুলাল। আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মানিক ও মো: বাবুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল্লাহিল বাকী, মোঃ আনোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো: শাহাজাহান আলী, যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আখতারুজ্জামান আতা৷, কৃষক দলের সদস্য সচিব মো: মকসেদ আলী, ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ সায়মন আক্তার সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্যর সচিব মোঃ মাসুদ পারভেজ সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীগণ সহ এলাকার সাধারণ মানুষ।
ভোরের আকাশ/ এনউব