ময়মনসিংহে দলিল লেখক মিন্টু হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সেই সঙ্গে তাদের ৩০ হাজার টাকা করে জরিমানা ধার্য্য করা হয়। আদালত এই মামলার আরো ১০ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছেন।
অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেন। বুধবার (১৫ জুলাই) দুপুরে স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস এই রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. ফরিদ ও মো. মাসুদ মিয়া।
মামলার সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ২০১৩ সালের গত ১৪ আগস্ট আবু জাকারিয়া মিন্টুকে আসামিরা কুপিয়ে হত্যা করে।
পরদিন নিহত মিন্টুর স্ত্রী বাদী হয়ে ১৬ জনের নামে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। পরে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের শুনানি শেষে ঘটনার ১৩ বছর পর আদালত এই রায় ঘোষণা করেন।
ভোরের আকাশ/র.ই