শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

রোববার (২৯ মার্চ) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

ভুক্তভোগী মাছুম দেওয়ান (৪৬) জানান, রাতের কোনো এক সময় ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তাদের হাতে চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি ও আগ্নেয়াস্ত্র ছিল। 

এসময় ডাকাতরা মাছুম দেওয়ান, তার স্ত্রী মিতু বেগম (৩৫) ও পরিবারের অন্য সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা আলমারি ভেঙে ১৬ ভরি স্বর্ণালঙ্কার, ৩ লাখ ৬০ হাজার টাকা এবং মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নেয়। 

একপর্যায়ে পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় মাছুম দেওয়ান রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবুজেল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/ র.ই

 

মালামাল লুটমাছুম দেওয়ান

শেয়ার করুন: