শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরদীতে স্বামীর সাথে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

ঈশ্বরদী প্রতিনিধি

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ৪:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

ঈশ্বরদীতে স্বামীর সাথে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। রোববার (৫ এপ্রিল) সকালে ঈশ্বরদী - পার্বতীপুর রেলপথের ওপরে  অজ্ঞাত গৃহবধূ (২৮) দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ। তবে এখনো নাম-পরিচয় মেলেনি। 

বাইপাস-আজিমনগর রেলস্টেশনের মাঝে পাটিকাবাাড়ি গেটের সামনে রাজশাহী থেকে  আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে এ দূর্ঘটনা ঘটে। ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৫ এপ্রিল) সকালে ট্রেনটি অতিক্রম করার পর স্থানীয় এলাকাবাসী রেললাইনের মাঝে একা বোরকা পড়া এক নারীকে বসে থাকতে দেখে। এসময় স্থানীয় লোকজন পরিচয় জানতে চাইলে তিনি বলেন, বাড়ি পাশেই। স্বামীর সাথে ঝগড়া হয়েছে। 

অতঃপর কিছুক্ষন পরে সকাল আনুমানিক ৭ টায় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী-রাজশাহী-পার্বতীপুর রেলপথের আজিমনগর-ঈশ্বরদী বাইপাস স্টেশনের আউটার সিগন্যাল ৩০০ গজ দূরে অজ্ঞাত (২৮) গৃহবধূর (পায়ের রানের মাঝে) ট্রেনে কাঁটা পড়া দ্বিখণ্ডিত লাশ দেখতে পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের নিচে আত্মহত্যা করেছে।

কারণ ট্রেনটি অতিক্রম করার আগে রেললাইনের পাশ্বে অজ্ঞাত নারী বসে ছিল। স্থানীয়রা পরিচয় জানতে চাইলে তিনি জানান, স্বামীর সাথে ঝগড় হয়েছে। ট্রেন অতিক্রম করার পর শরীর দ্বিখণ্ডিত লাশ পড়ে থাকতে দেখা গেছে। 

মরদেহটি সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় ইউডি (অপমৃত্যু) মামলা নথিভূক্ত হয়েছে।

 

আত্মহত্যাজিয়াউর রহমান জিয়া

শেয়ার করুন: