শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় জাল নোটসহ যুবক আটক

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাইবান্ধা শহরের হকার্স মার্কেট এলাকায় একটি ঔষধের দোকানে জাল নোটসহ শামীম মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের হকার্স মার্কেট এলাকা থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ। আটককৃত শামীম মিয়া বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতনি এলাকার মৃত হাবিবের ছেলে।

স্থানীয়রা জানান , ‘ম্যাকস হোমিও হল’ নামের ওই দোকানে ২০০ টাকার ঔষধ কিনতে এসে শামীম ১০০০ টাকার একটি নোট দেন। দোকানদার হারুন অর রশিদ নোটটি পরীক্ষা করে জাল সন্দেহ হলে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। 

পরে স্থানীয়রা তাকে আটক করে এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে মোট ২২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া টাকাগুলো জাল। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

কক্সবাজারে ৯০০ বস্তা সিমেন্টসহ আটক ১৪

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, উদ্ধারকৃত টাকার সত্যতা যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, 'জাল নোটের মতো প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়া জরুরি।'

ভোরের আকাশ/ র.ই

যুবক আটকআব্দুল্লাহ আল মামুন

শেয়ার করুন: