শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে ফেরি ঘাটের ভাঙ্গন রোধের কাজ উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২ মে ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরের কাউখালী, স্বরূপকাঠি- সড়কের আমরাজুড়ী ফেরিঘাটে ভাঙন রোধে জিও ব্যাগ ও জিও টিউব স্থাপনের কাজ শুরু হয়েছে। 

শুক্রবার (১ মে) গৃহায়ন ও গনপুর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এমপি। লাগাতার ভাবে ভাঙন কবলিত আমরাজুড়ী ফেরিঘাটে দীর্ঘ দিন ধরে ভাঙন দেখা দিলে বিষয়টি এলাকার সংসদ সদস্য ও গৃহায়নও গনপুর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুরকে জানানো হলে তিনি পানি সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রীকে অবহিত করেন। 

মন্ত্রী তাৎক্ষনিক ১ কোটি ৭১ লাখ টাকার একটি জরুরী প্রকল্প গ্রহন করে অর্থ বরাদ্ধ করেন। শুক্রবার বিকালে ওই প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়। 

এসময় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর বলেন,দীর্ঘ দিন ধরে ফেরিঘাটে দুই প্রান্তেই ভাঙন অব্যহত থাকলেও টেকসই কোন পদক্ষেপ না নেওয়ায় ফেরিঘটে অবস্থিত ব্যবসায়ীসহ এলাকাবাসী ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বষার্ মৌসুমের ভাঙনের ভয়াবহতা প্রতিরোধ কল্পে এ প্রকল্পটি গ্রহন করা হয়েছে। 

তিনি আরো জানান, পানিসম্পদ মন্ত্রী একই সাথে স্থায়ী প্রতিরক্ষায় টেকসই প্রকল্প গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীকে নির্দেশ প্রদান করেছেন। 

আরও পড়ুন

রায়গঞ্জে অটোভ্যান চালক হত্যা, গ্রেপ্তার ১

এসময় আরো বক্তৃতা করেন, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মো. আলমগীর হোসেন, পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন,কাউখালী উপজেলা নিবাহী অফিসার মো. আসাদুজ্জামান, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এসএম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ প্রমুখ। 

ভোরের আকাশ/ র.ই


 

প্রকল্প উদ্বোধনআহম্মদ সোহেল মঞ্জু

শেয়ার করুন: