শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যমুনা সার কারখানার ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ৩:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যমুনা সার কারখানার ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
যমুনা সার কারখানার ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

জামালপুরের সরিষাবাড়ীর যমুনা ইউরিয়া সার কারখানায় প্রায় ৩০ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগে ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক মো. ইকবাল হোসেন বাদী হয়ে ৮ এপ্রিল জামালপুর জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন। বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেন জামালপুর দুদক কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা। মামলার আসামিরা হলেন বরখাস্ত হওয়া বাণিজ্যিক ব্যবস্থাপক ওয়ায়েছুর রহমান, সহকারী ব্যবস্থাপক মাঈন উদ্দিন, উপসহকারী কর্মকর্তা হারুন-অর-রশিদ ও আবুল কালাম আজাদ, বিক্রয় কর্মকর্তা বজলুর রশীদ খান এবং অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক খোকন চন্দ্র দাস।

অভিযোগপত্রে বলা হয়, আসামিরা যোগসাজশে ১৮ হাজার ৯১৬.৪৫ মেট্রিক টন ইউরিয়া সার আত্মসাৎ করেছেন, যার বাজারমূল্য প্রায় ২৯ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার টাকা।

দুদক জানিয়েছে, মামলাটি দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় দায়ের হয়েছে।

যমুনা ফার্টিলাইজার কোম্পানির (জেএফসিএল) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মো. মোসলেহ উদ্দিন বলেন, তিনি এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো তথ্য পাননি। তবে আগেও একটি সার কেলেঙ্কারির ঘটনা হয়েছিল বলে শুনেছেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: