শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির দুর্দান্ত সূচনা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির দুর্দান্ত সূচনা
বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির দুর্দান্ত সূচনা

দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি। বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে প্রতিযোগিতায় নিজেদের যাত্রা শুরু করেছে দলটি। 

শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল, খেলোয়াড়দের পারস্পরিক বোঝাপড়া ও দলীয় সমন্বয়ের মাধ্যমে মাঠে নিজেদের সক্ষমতার পরিচয় দেয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। গত ৮ নভেম্বর (রোববার) বিকেল ৩টা ২০ মিনিটে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। 

খেলার প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরির চেষ্টা করলেও প্রিমিয়ার ইউনিভার্সিটির আক্রমণভাগ ছিল তুলনামূলক বেশি কার্যকর। ম্যাচের ৪টা ১৩ মিনিটে অধিনায়ক হাসিবুল ইসলাম তাহসিনের (জার্সি নম্বর-০৯) গোলে এগিয়ে যায় প্রিমিয়ার ইউনিভার্সিটি। 

প্রথম গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে দলটি। খেলার ৪টা ৩৯ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির খেলোয়াড়রা। শেষ পর্যন্ত এই ব্যবধান অক্ষুণ্ন রেখেই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দলটি। ম্যাচে ব্যক্তিগত নৈপুণ্য ও কার্যকর পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটির সাহরিয়ার নাহিদ (জার্সি নম্বর-২১) ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফটোসেশনে অংশ নেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। এ সময় তিনি খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং টুর্নামেন্টের প্রথম ম্যাচে অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন অর্জন প্রতিষ্ঠানটির জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও খেলাধুলায় এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খেলা চলাকালে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উৎসাহ জুগিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনি। দলের জয় নিশ্চিত হওয়ার পর তিনিও খেলোয়াড়দের অভিনন্দন জানান। তিনি খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও দলীয় চেতনার প্রশংসা করেন। একই সঙ্গে পরবর্তী ম্যাচগুলোতেও আত্মবিশ্বাস ধরে রেখে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে খেলার আহ্বান জানান।

প্রিমিয়ার ইউনিভার্সিটির খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতে মাঠে উপস্থিত ছিলেন স্পোর্টস কমিটির আহ্বায়ক ড. আব্দুর রহিম। তাঁর নেতৃত্বে কমিটির সদস্য ড. তাসনিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না, ফরিদউদ্দিন আহমেদ, মোহাম্মদ কাওসার আলম, স্টিভ অস্কার ডি’ রোজারিও, মোহাম্মদ নজরুল ইসলাম, মামুন-অর-রশিদ, মোহাম্মদ ফয়সাল আহমেদ তালুকদার, অর্পিতা দেবী, সাঈদা জামান, বদরুল হাসান আউয়াল, শেখ মাহফুজ আলম ও রাশেদ সিকদার উপস্থিত থেকে দলকে উৎসাহ দেন। তাঁদের উপস্থিতি ও অনুপ্রেরণা খেলোয়াড়দের মনোবল ধরে রাখতে সহায়ক ভূমিকা রাখে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয় পাওয়ায় প্রিমিয়ার ইউনিভার্সিটির খেলোয়াড় ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রথম ম্যাচের এই সাফল্য পরবর্তী খেলাগুলোতে দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় পরিবারের। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা আশা করছেন, দলীয় সংহতি, নিয়মিত অনুশীলন এবং মাঠের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ প্রিমিয়ার ইউনিভার্সিটি আরও সাফল্য অর্জন করবে।

শেয়ার করুন: