শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনা সাতক্ষীরা মহাসড়কের দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন খুলনা নাগরিক সমাজ নেতৃবৃন্দের

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ঠিকরাবন্দ এলাকায় ভঙ্গুর - ঝুঁকিপূর্ণ সড়কে গত ০৭ জুলাই সড়ক দুর্ঘটনায় ৩জন নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যডঃ মোঃ বাবুল হাওলাদার, খুলনা নাগরিক সমাজের সদস্য যথাক্রমে দৈনিক কালের কন্ঠ এর খুলনা ব্যুরো চীফ এইচ এম আলাউদ্দিন, কবি নাজমুল তারেক তুষার, দেশ আহমেদ রাজু প্রমুখ নেতৃবৃন্দ। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডঃ শেখ শাহাবুদ্দীন, ব্যবসায়ী অজিত কুমার সাহা, মোঃ মোশাররফ হোসেন, অবঃ পুলিশ কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, ঠিকাদার মোঃ বাবুল শেখ, মোঃ গোলাম মিঞা, মোঃ রাজু, শিক্ষক মোঃ আবুল হোসেন আকিব, মোঃ আসলাম হোসেন সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এসময়ে দুর্ঘটনার প্রতক্ষদর্শীরা বলেন, দুর্ঘটনা স্থলের আনুমানিক ৫০০ মিটার সড়ক সংস্কার বিহীন থাকায় তেলভর্তি ড্রামবাহী ট্রাক সড়কের উঁচু স্থান থেকে ভঙ্গুর সড়কের নিচুতে নামার সময় পাশ দিয়ে যাওয়া ইজিবাইকের উপর ড্রাম পড়ে ইজিবাইকটি চাপা পড়লে ইজিবাইকে থাকা যাত্রীদের মধ্যে ২জন ঘটনাস্থলেই নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় আরো একজন নিহত হন। নেতৃবৃন্দ সড়কের বেহাল অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করে বলেন, এরকম একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের দুই পাশ সংস্কার করা হলেও মাঝখানে কিছু জায়গা সংস্কার বিহীন অবস্থায়  থাকায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ কেন এমন দায়িত্ব জ্ঞানহীন কাজটি করলো এটি আমাদের সামনে একটি বড় প্রশ্ন। সংশ্লিষ্টদের অবহেলা জনিত কারণে এ মৃত্যুর দায় কোনোভাবেই তাদের এড়ানোর সুযোগ নেই। এটি রীতিমতো একটি ফৌজদারী অপরাধ।

আরও পড়ুন

খাগড়াছড়িতে বন্যাকবলিত আড়াই হাজার পরিবারের মাঝে পার্বত্য জেলা পরিষদের ত্রাণ বিতরণ

এসময়ে এলাকাবাসী অভিযোগ করেন, প্রতিনিয়তই এখানে ছোট- বড় দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে মোটর সাইকেল, ইজিবাইক উল্টে পড়ে যায়। যাত্রীরা বিভিন্নভাবে আহত হন।

নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে দুর্ঘটনা কবলিত, ঝুঁকি পূর্ণ এ সড়ক সংস্কার করার আহবান জানিয়ে বলেন, এর সঙ্গে কোনো দুর্নীতি জড়িত থাকলে তা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় এলাকার ভুক্তভোগীদের সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরিদর্শন কালে ৭ জুলাইয়ের দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন নেতৃবৃন্দসহ উপস্থিত সকলে

ভোরের আকাশ/ এনউব

দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন

শেয়ার করুন: