শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনায় বাবরের ঈদ উদযাপন

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ : ৭ জুন ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনায় বাবরের ঈদ উদযাপন
দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনায় বাবরের ঈদ উদযাপন

দীর্ঘ প্রায় ১৭ বছর ছিলেন কারাগারে। এরমধ্যে কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাও নেন। এবার নিজ গ্রাম ভাদেরায় ঈদ করেছেন তিনি। 

শনিবার (৭ জুন) লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সচিব মির্জা হায়দার আলী বলেন, গ্রামের ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করেছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এরপর আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে শনিবারই (৭ জুন) তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, ১৭ বছর কারাভোগের পর এবার লুৎফুজ্জামান বাবর গ্রামের বাড়িতে ঈদুল আজহা উদযাপন করছেন। এই খবরে মদনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।

প্রসঙ্গত, লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে ধানের শীষ প্রতীকে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। পরে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ২য় বারের মতো এমপি নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। পরে বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি।

ভোরের আকাশ/জাআ

লুৎফুজ্জামান বাবরঈদ উদযাপন

শেয়ার করুন: