শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরায় কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ৮:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মাগুরা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ জুন) সদর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা সদর এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।

এ কর্মসূচির আওতায় সদর উপজেলার ৩ হাজার ৭৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উচ্চ ফলনশীল (উফশী) আমন ধানের বীজ, ৫ কেজি এমওপি (MOP) সার এবং ৫ কেজি ডিএপি (DAP) সার বিনামূল্যে বিতরণ করা হয়।

এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন পর্যায়ে কৃষকদের মাঝে উফশী আমন ধানের বীজ ও সার, সবজি বীজ ও সার, লেবুর চারা, গাছজাতীয় ফসলের চারা, জৈব সার, শীতকালীন পেঁয়াজের বীজ (কন্দ), পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিনসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

জুলাই থেকে স্মার্টফোন কিনতে গুনতে হবে বেশি টাকা

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা জানান, সরকারের এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন আরও বাড়াতে সহায়তা করা হবে। 

অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই

কৃষি উপকরণ বিতরণমাসুদ রানা

শেয়ার করুন: