শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে ডোবায় পরে দুই কিশোরের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুন ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
টঙ্গীতে ডোবায় পরে দুই কিশোরের মৃত্যু
টঙ্গীতে ডোবায় পরে দুই কিশোরের মৃত্যু

টঙ্গীতে ডোবা থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার দুপুরে টঙ্গীর এরশাদনগর গোদারাঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় আরো একজন শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী।  এঘটনায় এরশাদ নগর জুড়ে শোকের ছায়া নেমে আসে।

নিহতরা হলেন, টঙ্গীর এরশাদনগর এলাকার মফিজ মিয়ার ছেলে আবু রায়হান (১২) ও একই এলাকার তোফায়েলের ছেলে ওসমান গনী(১১)।  এঘটনায় আহত উপর কিশোরীর নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে এরশাদনগর গোদারাঘাট এলাকায় বিলের মাঝে ফুটবল খেলছিল কিছু কিশোর।  খেলা চলাকালীন সময় ফুটবলটি ডোবায় পরে গেলে তা আনতে যায় কিশোর আবু রায়হান ও ওসমান গনি।

তারা ডোবার পানিতে তলিয়ে গেলে অপর এক কিশোর তাদের উদ্ধার করতে যায়।  একপর্যায়ে সেও তলিয়ে গেলে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করলে ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/জাআ

কিশোরের মৃত্যুটঙ্গী

শেয়ার করুন: