শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহের উদীচীর আয়োজনে মঙ্গল শোভাযাত্রা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ৭:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

'জাগো বাংলা জাগো, বৈশাখী ঝড় তপ্ত বায়ুতে বাংলা জাগিয়ে রাখো' শ্লোগানে এবারের পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা নববর্ষ বরণ করে নিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঝিনাইদহ জেলা সংসদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

বিকেলে মঙ্গল শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। বর্ষবরণ উৎসব উপলক্ষে ডা. কে আহমেদ সড়কস্থ কার্যালয়ে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে উদীচীর উদ্যোগে নব বর্ষবরণে সংগীত, আবৃত্তি ও বাউল গান।

উদীচী জেলা সহ সভাপতি দীলিপ ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সংসদের কোষাধ্যক্ষ সাবিনা ইসলাম শাপলা, জেলা সদস্য আবু তোয়াব অপু, সঞ্জয় মালাকার, জামিরুল ইসলাম প্রমুখ।

এ অনুষ্ঠানে উপস্থিত সাংস্কৃতিক কর্মীরা বলেন, গণমানুষের পক্ষে দেশের সর্ববৃহৎ প্রগতিশীল সাংস্কৃতিক গণসংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী তাঁর নীতিনিষ্ঠ লড়াই দিয়ে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে ধারণ করেই অগ্রসরমান। সাম্প্রদায়িক মৌলবাদী ও স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী রাজনৈতিক আদর্শের বিপরীতে সাম্য, মৈত্রী ও শোষণমুক্তির লড়াইয়ে উদীচী অবিচল আছে, থাকবে।

ভোরের আকাশ/এসএইচ

ঝিনাইদহ

শেয়ার করুন: