শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র‍্যাজুয়েট প্রোগ্রামের আওতায় স্নাতক ২০২৫-২৬  শিক্ষাবর্ষে স্নাতক(সন্মান) শ্রেণীর প্রথম বর্ষের  'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট' এর ময়মনসিংহ কেন্দ্রের ভর্তি পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১.০০ থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবছর অত্র বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের আওতাধীন ১৬টি অঞ্চলে মোট ১৬১টি কক্ষে সর্বমোট ৭৪৫৮ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থাপনা হয়েছে।

ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের  বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল  হক ভূঁইয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিল পরিচালক প্রফেসর ড. মোঃ আরিফুল ইসলাম, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী প্রক্টর প্রফেসর ড. সোনিয়া সেহেলি, প্রফেসর ড. কাজী ফরহাদ কাদির, প্রফেসর ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার ড. জহিরুল আলমসহ প্রশাসনিক বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিবর্গ, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং  গণমাধ্যমের প্রতিনিধিগণ। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বিভিন্ন হল পরিদর্শনের সময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান যে, ভর্তিপরীক্ষা অত্যন্ত সু্ষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং পরীক্ষার্থীদের উপস্থিতির হার খুবই আশাব্যঞ্জক। তিনি পরিক্ষার্থীদের জন্য শুভকামনা জানান এবং আশা প্রকাশ করেন যে ছেলে-মেয়েরা প্রতিযোগিতামূলপরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ভালোভাবে পড়াশোনা করে মানুষের মত মানুষ হবে, দেশের উন্নতি করবে। তিনি ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে পূর্ণ সহযোগিতার জন্যে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে, এবার বাকৃবি কেন্দ্রের ভর্তি পরীক্ষায় ৭২৮১জন পরীক্ষার্থী  অংশগ্রহণ করে এবং অনুপস্থিত ছিলো ১৭৭ জন পরীক্ষার্থী। উপস্থিতির হার প্রায় ৯৮ভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ এর ইউনিট সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. মাসুম আহমাদ ডিন(ভারপ্রাপ্ত) কৃষি অনুষদ, বাকৃবি। বাংলাদেশের মোট ৮ টি বিভাগে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

 

ময়মনসিংহঢাকা বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: