চিতলমারীতে যুব উদ্যোক্তাদের ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় যুব উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এক ক্যাম্পেইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রগতি কর্মসূচির এন্টারপ্রেনিয়ার্স ডেভেলপমেন্ট ইউনিট (ইডিইউ)-এর সহযোগিতায় সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় শ্যামপাড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ আয়োজন করা হয়। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শ্যামপাড়া, চিতলমারীর অধ্যক্ষ মো. আতিকুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রগতি, ব্র্যাক বাগেরহাট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মনোরঞ্জন রায়।
তিনি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে দক্ষতা ও উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে পারলে স্থানীয় পর্যায়ে টেকসই কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন টিটিসি চিতলমারীর ভবেশ চন্দ্র বিশ্বাস। এছাড়া ব্র্যাকের বাগেরহাট জেলার বিডিসি ইদ্রিস আলী, জিজেডি (আরএম) নাহিদ সুলতানা, প্রগতি কর্মসূচির এলাকা ব্যবস্থাপক যোগেশ চন্দ্র দাস, সহকারী এলাকা ব্যবস্থাপক তানিয়া খাতুন এবং চিতলমারী শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক স্বপন কুমার বিশ্বাস বক্তব্য প্রদান করেন।
বক্তারা যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র ঋণ সুবিধা ও প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সঠিক দিকনির্দেশনা ও আর্থিক সহায়তা পেলে তরুণরা নিজ নিজ এলাকায় ব্যবসা প্রতিষ্ঠা করে বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠান শেষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজনকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ব্র্যাকের ইডিইউ’র এলাকা ব্যবস্থাপক সৈয়দ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় যুবক-যুবতী ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
ভোরের আকাশ/ র.ই