শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ৫:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নওগাঁর মান্দায় ইজিপিপি কর্মসূচির আওতায় দুটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে এসব প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এবং কুশুম্বা ও ভারশোঁ ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এই প্রকল্প দুটি গ্রহণ করা হয়েছে।

 উদ্বোধিত প্রকল্পগুলো হলো, কুশুম্বা ইউনিয়নের হাড়কিশোর মৌজার গাইডওরা ব্রিজ থেকে বিলউথরাইল পর্যন্ত খাল পুনঃখনন (ব্যয় ৫৪ লাখ ১১ হাজার ৪৮০ টাকা) এবং বাঁকাপুর মৌজার দফাদারের মোড় থেকে বিলউথরাইল পর্যন্ত খাল পুনঃখনন (ব্যয় ৫৪ লাখ ৬২ হাজার ৯৭৭ টাকা)।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মান্দার কৃষি ও অবকাঠামো উন্নয়নে কাজ চলছে। খাল দুটি পুনঃখনন হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মান্দা থানার ওসি খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, কুশুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক ও উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল প্রমুখ।

ভোরের আকাশ/ র.ই
 

খাল খননের উদ্বোধনডা. ইকরামুল বারী টিপু

শেয়ার করুন: