শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আড়িয়াল খাঁয় ট্রলারডুবিতে নিখোঁজ চালকের লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ মে ২০২৫, ১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আড়িয়াল খাঁয় ট্রলারডুবিতে নিখোঁজ চালকের লাশ উদ্ধার
আড়িয়াল খাঁয় ট্রলারডুবিতে নিখোঁজ চালকের লাশ উদ্ধার

মাদারীপরে আড়িয়াল খাঁ নদীতে নিখোঁজের দুইদিন পর ট্রলার চালক সুমন সিপাহীর (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলার পখিরা এলাকা থেকে লাশটি উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে শনিবার দিনব্যাপী আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্ট তল্লাসী চালিয়েও খুঁজে পাওয়া যায়নি সুমনকে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের মাধ্যমে উদ্ধার করা সম্ভব হয়নি ডুবে যাওয়া ট্রলার।  নিহত সুমন সিপাহী সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ‘বাহেরচর কাতলা’ এলাকার কালু সিপাহীর ছেলে।

মাদারীপুর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে সদরের ‘বাহেরচর কাতলা’ এলাকার যুবকদের পক্ষ থেকে পিকনিকের আয়োজন করা হয়।  ট্রলার ভাড়া করে যুবকরা আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন এলাকায় ঘুরে আনন্দ উপভোগ করেন। রাতে ফেরার পথে ‘বাহেরচর কাতলা’ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারটি ডুবে যায়। শুরু হয় চিৎকার চেচামেচি। পরে স্থানীয়রা ছুটে এসে অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ থাকে ট্রলার চালক সুমন সিপাহী।  

এদিকে এ ঘটনায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে ভর্তি করা হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালে। মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক দফা তল্লাসি চালিয়েও খুঁজে পায়নি সুমনকে। ঘটনার দুইদিন পর রোববার সকালে সদর উপজেলার পখিরা এলাকা থেকে সুমনের লাশটি উদ্ধার করেন স্থানীয়রা।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান বলেন, ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ যুবককে উদ্ধারে কার্যক্রম চালিয়েও তাকে পাওয়া যায়নি। আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে তল্লাশি করেও শনাক্ত করা সম্ভব হয়নি ট্রলারটি। ঘটনার দুইদিন পর ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় ট্রলার চালক সুমনের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: