শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশের পরিবর্তন চাইলে আগে নিজেদের বদলাতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ৬:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সবার মধ্যে পরিবর্তন না এলে দেশের ইতিবাচক পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা। তিনি বলেন, এই যে জুলাই বিপ্লব হলো, হাত গেলো, পা গেলো, এত জীবন গেলো, যারা সিন্ডিকেট করে তারা কি এটা দেখছে না? তবুও তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই।

শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে কথার বলার সময় একথা বলেন তিনি।

এ সময় তার সাথে ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, ডিসি মোহাম্মদ রবিউল ফয়সালসহ পদস্থ কর্মকর্তারা।

চীনের হাসপাতাল কোথায় হবে সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমি এসেছি, আজ জায়গা দেখবো। এরপর যারা হাসপাতাল বানাবে তারা দেখবে। তারপর সিদ্ধান্ত হবে, কোথায় হবে।

রংপুর মা ও শিশু হাসপাতাল চালু হচ্ছে না কেন এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, শিশু হাসপাতাল না হওয়ার কোনো কারণ নাই। যেকোনো কিছু করতে হলে সবকিছুর প্লান নিয়ে আগাতে হয়। 

উদাহরণ হিসেবে বলেন, যদি ঘোড়ার গাড়ি চালাতে যাই, ঘোড়ার সাথে আমার গাড়িটা লাগবে। রশি লাগবে, চাকা লাগবে। শুধু ঘোড়া দিয়ে দিলেই তো গাড়ি হবে না। হাসপাতালও সেরকম। হাসপাতাল করতে হলে তার জনবল লাগবে। এরা জনবলের কোন পরিকল্পনা করে নাই। যন্ত্রপাতির পরিকল্পনা কিছু করেছে, কিছু করে নাই। কাজেই আমরা হঠাৎ করেই এগুলো এনে দিতে পারবো না। কাজেই আমরা আস্তে ধীরে এগুলো করবো। যত দ্রুত সম্ভব চালু করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, হৃদরোগ, কিডনি ও ক্যান্সার রোগীদের জন্য রংপুরে ৫৬০ শয্যার হাসপাতালের বাজেট পাস হয়েছে, আমরা শুরু করতে না পারলেও পরবর্তী সরকার এসে সেটা কার্যকর করবে।

ভোরের আকাশ/এসএইচ

স্বাস্থ্য উপদেষ্টা

শেয়ার করুন: