দৈনিক ভোরের আকাশ বানারীপাড়া প্রতিনিধি রুমি সৈয়দের ইন্তেকাল

জাতীয় দৈনিক ভোরের আকাশ পত্রিকার বানারীপাড়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রুমি সৈয়দ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১৫মিনিটে বরিশাল শের-ই- বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিউমোনিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলািহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এরআগে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
পারিবারিক সূত্র থেকে জানা যায়, সন্ধ্যা ৭টায় বরিশাল বানারীপাড়াস্থ দক্ষিণ নাজিরপুর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে। এই গুণগ্রাহী সিনিয়র সাংবাদিকের মৃত্যুতে দৈনিক ভোরের আকাশ পত্রিকা'র প্রকাশক, সম্পাদকসহ পত্রিকার সকল বিভাগ এবং বিভিন্ন সাংবাদিক সংগঠন শোকবার্তায় পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন।
উল্লেখ্য, তিনি দীর্ঘ ৩০ বছর যাবৎ বেসরকারি টেলিভিশন চ্যানেল আই সৌদি আরবের প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি দেশে এসে দৈনিক ভোরের আকাশসহ বিভিন্ন গণমাধ্যমে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছিলেন। এছাড়াও তিনি সমাজসেবা ও সংস্কৃতি অঙ্গনে পরিচিত মুখ ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ