শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেনাপোল দিয়ে ভারতে গেলেন ইসকনের ১৭৯ জন তীর্থযাত্রী

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ৫:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা থেকে আগত মোট ১৭৯ জন ইসকন সদস্য ধর্মীয় তীর্থযাত্রার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে গমন করেছেন।সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে আশিষ কুমার রায় এর নেতৃত্বে এই দলটি বেনাপোলে পৌঁছে ইমিগ্রেশন সম্পন্ন করেন।

দলটির সদস্যরা সিরাজগঞ্জসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে এসে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশনে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে ভারত অভিমুখে যাত্রা শুরু করেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে সকলের ইমিগ্রেশন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করেন।

ইসকন সূত্রে জানা যায়, তারা ধর্মীয় আচার, পূজা-পার্বণ ও তীর্থ দর্শনের উদ্দেশ্যে ভারতের মায়াপুর, গয়া, বুদ্ধ গয়া, প্রেয়া, বৃন্দাবন, কুরুক্ষেত্র ও হরিদ্বারসহ বিভিন্ন পবিত্র স্থানে যাবেন। তারা প্রায় ২০ থেকে ২৫ দিন ভারতে অবস্থান করবেন বলে জানিয়েছেন আশিষ কুমার রায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানান, সকল যাত্রীর ভ্রমণ নথি সঠিক থাকায় প্রক্রিয়া সম্পন্ন করতে কোনো সমস্যার সৃষ্টি হয়নি। তারা নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ভোরের আকাশ/তা.কা

 

 

 

তীর্থযাত্রীইসকনভারতবেনাপোল

শেয়ার করুন: