মা-বাবাকে মারধর, গ্রামবাসীর পিটুনিতে মাদকসেবী যুবককের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউপির রামচন্দ্রপুর বগিপাড়ায় মা-বাবাকে মারধর করায় গ্রামবাসীর পিটুনিতে মাদকসেবী যুবক নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে সদর থানায় বৃহস্পতিবরে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত যুবক মাহাবুর ইসলাম বাবু (২৮) গ্রামের শিশ মোহাম্মদের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, নিহতের ছোট বোন শিরিন ইয়াসমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এজাহারের উল্লেখ করা হয়েছে ,বুধবার সকালে মা হেনা বেগমের কাছে মাদকের টাকা চায় মাহাবু। দিতে অস্বীকার করলে মাকে মারতে তেড়ে আসে সে। এ সময় মাকে রক্ষা করতে বাবা এগিয়ে আসল বাবার গলা টিপে ধরে মাহাবুর। শ্বাসরদ্ধ হয়ে বাবা মৃত্যুর উপক্রম হলে মা এগিয়ে আসে। তখন মাকে ইটের আঘাতে রক্তাক্তভাবে আহত করে বাড়ি থেকে বের হয়ে যায় মাহবুর। রাতে বাড়ি ফিরলে প্রতিবেশী ও স্বজনরা তাকে শাসন করতে গিয়ে বাড়ির খুঁটিতে বেঁধে লাঠিপেটা করে। এক পর্যায়ে মারা যান মাহাবুর।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
ভোরের আকাশ/আজাসা