শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিতলমারীতে দুই শিক্ষা কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাগেরহাটের চিতলমারী উপজেলায় প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা ইন্সট্রাকটর রির্সোস সেন্টার অফিসার বরুণ কান্তি হালদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ, মানস কুমার তালুকদার, প্রভাত হালদার, মনিরুজ্জামান, শংকর কুমার বিশ্বাস, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মুকুল কিশোর মজুমদার, চিতলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. ইব্রাহিম ফকির, চিতলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি কাজী কামরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন ও উপজেলা ইন্সট্রাকটর রির্সোস সেন্টার অফিসার বরুণ কান্তি হালদারকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। এরপর উপজেলা ইন্সট্রাকটর রির্সোস সেন্টার অফিসার রীনা বিশ্বাস ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথকে বদলিজনিত বিদায় সংবর্ধণা বাবদ মানপত্র ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ কলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। 

ভোরের আকাশ/জাআ

 চিতলমারীবিদায়ী সংবর্ধনা

শেয়ার করুন: