শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জে সিএনজি চালক হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৭:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

সিরাজগঞ্জে সিএনজি চালক আসাদুল হত্যা মামলায় তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে একলাখ টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এই রায় ঘোষনা করেন।

এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। এবং রায় ঘোষণার পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার দিঘলকান্দি গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে মনির হোসেন, শাহজাহান আলীর ছেলে আনছার আলী ও হাবিবুর রহমানের ছেলে আব্দুল বাছেদ।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, নিহত আসাদুল পেশায় সিএনজি চালক। তার বাড়ি বগুড়া জেলার শেরপুরে। ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারী প্রতিদিনের ন্যায় সকালে আসাদুল সিএনজি নিয়ে ভাড়া মারার জন্য বাড়ি থেকে বের হয়। রাত ১০টা পর্যন্ত সে সিএনজি মালিকের কাছে জমা না দেওয়ায় সিএনজি মালিক আব্দুর রহমান ও পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। এমতবস্থায় পরের দিন ১৭ ফেব্রুয়ারী লোকমুখে সংবাদের ভিত্তিতে সিএনজি মালিক জানতে পারে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামে রাস্তার পাশে অজ্ঞাত এক লাশ (আসাদুলের) পড়ে আছে। পরে সিএনজি মালিক ও আসাদুলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ সনাক্ত করে।

আরও পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে চাঁদপুর-৩ আসনের এমপি মানিকের সৌজন্য সাক্ষাৎ

এঘটনায় শিয়ালকোল ইউনিয়নের চৌকিদার শ্রী শুকুমার চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামীরা সিএনজি ছিনতাই করার জন্য পরিকল্পিতভাবে সিএনজি ভাড়া নেয়। তারা চালককে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায়।

মামলার দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আজ অভিযুক্ত তিন অঅসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: