দৌলতপুরে গাঁজা সহ মাদক কারবারি আটক

কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে।
শুক্রবার (১৯ ইউএসবি) বেলা ১.৪৫ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় এস আই মহাসিন ও সঙ্গীয় ফোর্স সহ পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামে জৈনক কালাচাঁদ মন্ডলের বাড়ির সামনে চেকপোস্ট কলে ২ কেজি গাঁজা সহ মাদক কারবারি হবিবার মন্ডল (৫৪) কে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
২ কেজি গাঁজার অনুমানিক মূল্য ৬০০০০/=হাজার টাকা।
এবিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিবার মন্ডল নামের একজন মাদক কারবারিকে ২কেজি গাঁজা সহ হাতেনাতে আটক করতে সক্ষম হয় দৌলতপুর থানা পুলিশ।
পরে শনিবার আটককৃত ব্যক্তিকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান দৌলতপুর উপজেলায় মাদক নির্মূল ও মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষায় দৌলতপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই