শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে ৫ লাখ ৭৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' ক্যাপসুল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

নোয়াখালীতে আগামী ২৮ জুন ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে জেলার মোট ৫ লাখ ৭৬ হাজার ৬৪০ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। ‎সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন।

‎​সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী মোট ৬৪,২৮৫ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৫ লাখ ১২ হাজার ৩৫৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে।
‎
‎​সভায় সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অন্ধত্ব দূরীকরণে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।
‎
‎​সিভিল সার্জন অফিসের এমও ডা. জান্নাতুন নাঈম কেয়ার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সরওয়ার উদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক এ.কে.এম আমিনুল ইসলাম এবং সিনিয়র স্বাস্থ্যশিক্ষা অফিসার মো. সাইফুদ্দীন মাহমুদ চৌধুরী।
‎
সভায় সংশ্লিষ্টরা শতভাগ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

কাতারের এলএনজি কেন্দ্রে বিস্ফোরণে ১৩ জন নিহত

ভোরের আকাশ/ইউএম

নোয়াখালী, ভিটামিন 'এ' ক্যাপসুল

শেয়ার করুন: