শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ৯:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় নানা আয়োজনে উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস।  পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যেই ছিল এই ব্যতিক্রমী আয়োজন।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় দিবসটি।  

এ সময় র‍্যালি, মানববন্ধন, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন বাস্তবায়ন করে সুন্দরবন যুব ফোরাম। এতে সহযোগিতায় ছিল রূপান্তরের সুন্দরবন প্রকল্প।

এ সময় তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।  তিনি পরিবেশবান্ধব পাটের ব্যাগ হাতে তুলে দিয়ে প্লাস্টিক বর্জনের আহ্বান জানান।

তিনি বলেন, “পরিবেশ রক্ষায় আমাদের এখনই উদ্যোগ নিতে হবে।  প্লাস্টিক দূষণ শুধু প্রকৃতি নয়, আমাদের স্বাস্থ্যকেও হুমকির মুখে ফেলছে।  এক্ষেত্রে বিকল্প হিসেবে পাটের ব্যাগ হতে পারে উত্তম সমাধান।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন হোসেন, বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য শফিকুল ইসলাম খোকন, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন সোহেল, রূপান্তর ইকো সুন্দরবন প্রকল্পের ফেসিলিটেটর মো. ইমরান হোসাইন, সাংবাদিক সাকিল আহমেদ, সুন্দরবন যুব ফোরামের আহ্বায়ক ইমরান হোসেনসহ অন্যান্যরা।

সভার বক্তারা বলেন, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে অভ্যস্ত হতে হবে।  প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা ও অংশগ্রহণই হতে পারে পরিবেশ রক্ষার মূল চাবিকাঠি।

ভোরের আকাশ/জাআ

পাথরঘাটাবিশ্ব পরিবেশ দিবস

শেয়ার করুন: